ময়না বলে ভালো!
‘আমার সাথে খেলতে হলে
নিবন্ধন করতে হবে।’
কিন্তু আমি যে কালা,
আমি যে কানা,
আমি যে খোঁড়া,বুড়া থুরথুরা।
তবে হাঁ, দুর্নীতিতে,নাই মোর জুড়ি।
দাড়ি টুপি!ওতো মোর ‘দেখাওয়াট’,
এটা সেই ‘সাইনবোর্ড’
যা দিয়ে ব্যবসা রেখেছি –
জমজমাট।
‘আমার সাথে খেলতে হলে
নিবন্ধন করতে হবে।’
কিন্তু আমি যে কালা,
আমি যে কানা,
আমি যে খোঁড়া,বুড়া থুরথুরা।
তবে হাঁ, দুর্নীতিতে,নাই মোর জুড়ি।
দাড়ি টুপি!ওতো মোর ‘দেখাওয়াট’,
এটা সেই ‘সাইনবোর্ড’
যা দিয়ে ব্যবসা রেখেছি –
জমজমাট।
আমি ‘সাম্যের গান গাই’
ওটা শুধুই বুলি –
এটা দিয়ে সব শ্রমিক রয়েছে ঝুলি।
আমি ভেবে সারা, দুর্ভিক্ষের,
আমি সদা চিন্তিত মঙ্গার!
বাহে, কষ্ট করে আমি চেহারায় ‘পোজ’ আনি।
ওরা ভাবে নেতা মোর,
মঙ্গার বিদিশায়,বেদিশা।
ওরা কি জানে সখিসনে,
নেতা রয়েছি খাসা।
এটা দিয়ে সব শ্রমিক রয়েছে ঝুলি।
আমি ভেবে সারা, দুর্ভিক্ষের,
আমি সদা চিন্তিত মঙ্গার!
বাহে, কষ্ট করে আমি চেহারায় ‘পোজ’ আনি।
ওরা ভাবে নেতা মোর,
মঙ্গার বিদিশায়,বেদিশা।
ওরা কি জানে সখিসনে,
নেতা রয়েছি খাসা।
আর আছি আমরা অনেক,
সদা প্রস্তুত,ধরিতে সাধুর ভেক।
তবু আমরা সবাই নেতা,এই আমাদের যোগ্যতা।
এবার বলো ময়না,তুমি কি
দিবে মোরে ইলেকশনের ওপেন চেক?
২২/০৯/২০০৮
সদা প্রস্তুত,ধরিতে সাধুর ভেক।
তবু আমরা সবাই নেতা,এই আমাদের যোগ্যতা।
এবার বলো ময়না,তুমি কি
দিবে মোরে ইলেকশনের ওপেন চেক?
২২/০৯/২০০৮