Tuesday, March 31, 2026

কবিতা - নরেন বিশ্বাস

 

নরেন বিশ্বাস!

না হয়ে নেতা, না হয়ে পিতা

না হয়ে বন্ধু জাগালে যে বিশ্বাস

            এ এক বিরল আশ্বাস!

করি দান তব দেহখানি মানুষের তরে

প্রবাহিত করিলে অম্লজান, হে সৃষ্টির শ্রেষ্ঠ মানব

                  তব দেহ হতে সৃষ্টির সকল দেহে।

দান করি তব দেহ,

      মানুষের প্রতি কোষে বহিবারে নিশ্বাস,

           রেখে গেলে যে আশ্বাস

                মরেও অমর তুমি,

–       তুমি নহ নরেন বিশ্বাস।

না ছড়াইয়া তব চিতা ভস্ম গঙ্গা যমুনা ধারায়

      বহায়াছ তুমি তব রক্ত মনুষ্যত্বের ধারায়

না ভেসেও গঙ্গা মায়ের বুকে

       বসে আছ সকল অন্তরে

              নারায়ন সম হয়ে।

জানি না তোমা হতে নিয়ে, তোমা হতে পেয়ে

    কভু ফুটিবে কি সেই মনুষ্যত্ব মোর মাঝে!

           জ্বালাতে হৃদয় প্রদীপ খানি

                   মনুষ্যত্বের প্রানে সদা সাঁঝে।

সাহস ভরে আজ দিই তোমায় এ আশ্বাস

আবার আসিবে ফিরে যবে ধরা মাঝে

দেখিবে, মুছে গেছে প্রতি কোষ হতে অবিশ্বাস।

জেগে উঠেছে তোমার ঐ বিশ্বাস

     চিরজীবী তুমি – নরেন বিশ্বাস।

No comments:

Post a Comment

Speech 1996