Tuesday, March 24, 2026

কবিতা - রুবেল ও আমার বিবেক

 রুবেল! রুবেলের মৃত্যু আজ নহে এক তথ্য

হেরিছে বিধাতা মনুষ্যত্ব, আজ কত সত্য?

পাবে কি বিচার? হবে কি বিচার?

ভয় হয়, নাই যেথা লেখিবারে মসি,

                        মারিবারে অসি।

 

সেথা বিচার চাওয়া বৃথা 

মনুষ্যত্ব বিকিয়ে আজ মোর মাঝে

                   ঝরিছে কথার ফুলঝুরি।

 

আমি আজ বিজ্ঞজন পরেছি মালা,

গাড়ি ছাড়া আজ আর চলি না,

                  করি না আর, কোন পালা।

হাঁ, তবে বটে পাইলে ভাল সম্মানী

         একটি বাড়ী একটি গাড়ী

আমি আজকের বুদ্ধিজীবী কই কথা পাইনা লজ্জা, করি না দ্বিধা

          বহন করিতে তব পাদুকা। 

 

হে বিধাতা, ভেঙ্গে ফেল আজ মোর

          বুদ্ধিজীবীর মুখোশ

খুলে দাও মোর চিত্ত, জেগে উঠে যেন

          ঠেকাবার তরে শত রুবেলের রক্ত।

No comments:

Post a Comment

Aryan Invasion theory : Lord McCauley

The reason behind creating Aryan Invasion theory : Lord McCauley in his   speech of Feb 2, 1835, British Parliament have said: "I hav...