Tuesday, March 17, 2026

কবিতা - অঞ্জলি লহ মোর

 

[উৎসর্গঃ শ্রীমতি আরতি দে করকমলে]

একা বসি যখন,

     মৃয় মুহ্যমান –

     রঘুপতি সনে সোনার তরী ভরে,

       নিয়ে এলে আনন্দধারা

         সন্ধ্যামালতীর তরে।

 

দিয়ে ক্ষণিকের দেখা, সকল হৃদয় করিলে জয়

   দিয়ে গেলে ভালবাসা,

    বলে গেলে –‘মানুষের হোক জয়’।

 

তোমার এ মুরতি মানুষের নয়

   এ যে স্বয়ং দেবী

     নাই তাতে কোন সংশয়।

 

বলে গেলে নাই কোন ভেদাভেদ

  ইশ্বর আল্লাহ ভগবানে

  ‘আরতি’ করি তব এ ভালবাসা

        স্রষ্টার ‘সৃজনে।’

        ভেদাভেদ সব দূর করে দিই

         হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টানে।

 

মে, ১৯৯৯


No comments:

Post a Comment

Speech 1996