Tuesday, March 10, 2026

কবিতা - বুদ্ধিজীবী

 দেখেও দেখি না, শুনেও শুনি না সমাজের স্থবিরতা

       লোকে বলে বলুক –

       ‘আমি লুটেরা বড়লোকদের উচ্ছ্বিষ্ট ভোগী দালাল বুদ্ধিজীবী’

 

কিন্তু মন মোর বড় পরিষ্কার,

    নাই কোন ভয়, নাই কোন দ্বিধা,

    নাই সংশয়,

লভিতে হইবে যেমনি হোক, ‘জাতীয়’ উপাধি

    -আমি যে বুদ্ধিজীবী।।

 

হেরিবে যবে মোর পুত্র কন্যা গর্বভরে

    মোর সমাধি ’পরে

    ঐ স্মৃতিফলক খানি,

ফেলিবে যবে, মোর প্রিয়া অশ্রু বারিধারা

   ওপার হতে বলিব আমি,

       ‘হে বিধাতা, ক্ষমা করো –ক্ষমা করো মোরে,

           আমি মনুষ্যত্বকে দিয়েছি ফাঁকি,

                     আমি আজকের বুদ্ধিজীবী।’

 

 

 

 

No comments:

Post a Comment

Speech 1996